প্রশ্ন মোহাম্মদ গিয়াসউদ্দিন | বৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:৩২ পূর্বাহ্ণ শূন্যের পানে তাকাই শূন্যের মাঝে ফিরে যাব তাই ক্ষণকালের এ পৃথিবীতে লাভ ক্ষতির হিসাব কষতে কষতে, পার করে দিচ্ছি বেলা! কখনো কি ভেবেছি? যাবার কালে যা নিতেই হবে! তা কি আছে? আছে কি এ মননে? আজও হয়নি জানা পার হয়ে যাচ্ছে বেলা!