বাকশিস, চট্টগ্রামের প্রাক্তন সাধারণ সম্পাদক প্রফেসর আবু তাহের চৌধুরী বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত ৩০ আগস্ট ঢাকায় এনআইএসটি মিলনায়তনে বাকশিস সভাপতি অধ্যক্ষ আসাদুল হকের সভাপতিত্বে কেন্দ্রীয় বর্ধিত সভায় তিনি সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। তিনি বাকশিস’র সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মরহুম অধ্যক্ষ ফয়েজ হোসেনের স্থলাভিষিক্ত হলেন। প্রেস বিজ্ঞপ্তি।











