পানছড়িতে ৬শ রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা

সেনাবাহিনীর উদ্যোগ, সহযোগিতায় লায়ন্স ও রোটারি ক্লাব

| মঙ্গলবার , ১ সেপ্টেম্বর, ২০২৬ at ৮:৩০ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির পানছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে গত ১৯ আগস্ট দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন খাগড়াছড়ি জোনের উদ্যোগে পানছড়ি উপজেলা মডেল মসজিদ কমপ্লেঙে আয়োজিত ক্যাম্পে স্থানীয়রা চিকিৎসাসেবা নেন।

এতে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আমিনুর রহমান। ক্যাম্প আয়োজনে সেনাবাহিনীর সঙ্গে সার্বিক সহযোগিতায় ছিল রোটারি ক্লাব অব চিটাগাং পোর্ট সিটি, রোটার‌্যাক্ট ক্লাব অব চিটাগাং লেক সিটি, চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশন এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং প্রোগ্রেসিভ সাউথ। ক্যাম্পে মোট ৬০০ জন রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা দেওয়া হয়। এর মধ্যে ২১৭ জন রোগীর মধ্যে বিনামূল্যে চশমা বিতরণ করা হয়েছে। ছানিপড়া ও অন্যান্য জটিল চক্ষু সমস্যায় আক্রান্ত ১৫৫ জন রোগীকে উন্নত চিকিৎসা এবং ছানি অপারেশনের জন্য লায়ন্স চ্যারিটেবল আই হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউট, চট্টগ্রামে রেফার করা হয়েছে। রেফার করা রোগীদের চিকিৎসা ব্যয় খাগড়াছড়ি জোনের পক্ষ থেকে বহন করা হবে। ক্যাম্পে রোটারি ক্লাব অব চিটাগাং পোর্ট সিটির পিপি ইঞ্জিনিয়ার মোরশেদ আলম, চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. সৌমেন তালুকদার, ডা. শুভ চক্রবর্তী এবং ক্যাম্প কোঅর্ডিনেটর মোহাম্মদ জসীম উদ্দিনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সমন্বয়ের দায়িত্বে ছিলেন খাগড়াছড়ি জোনের রেজিমেন্টাল মেডিকেল অফিসার ক্যাপ্টেন তানজিম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রফেসর আবু তাহের চৌধুরী বাকশিস’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা