প্রধানমন্ত্রীর শারদ শুভেচ্ছা নিয়ে পূজামণ্ডপে উপমন্ত্রী নওফেল

| রবিবার , ২২ অক্টোবর, ২০২৩ at ৯:২১ পূর্বাহ্ণ

শারদীয় দুর্গোৎসবের সপ্তমীতে চট্টগ্রাম৯ আসনের অন্তর্গত বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

গতকাল শনিবার মণ্ডপ পরিদর্শনকালে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়েছেন। উনার শারদ শুভেচ্ছা পৌঁছে দিতেই আমি আপনাদের মাঝে এসেছি। প্রধানমন্ত্রী সনাতনী সমপ্রদায়কে যথাযথ রীতিনীতি মেনে নিশ্চিন্তে বাংলাদেশের সনাতনী ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা পালনে আহ্বান জানিয়েছেন।

মণ্ডপ পরিদর্শনে শিক্ষা উপমন্ত্রীর সাথে ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, উপদপ্তর সম্পাদক কাউন্সিলর জহর লাল হাজারী, কাউন্সিলর পুলক খাস্তগীর, মহিলা কাউন্সিলর আঞ্জুমান আরা আঞ্জু, নগর যুবলীগের সহসভাপতি আসাব রাসুল জাহেদ, সাবেক ছাত্রনেতা ফরহাদুল ইসলাম রিন্টু, চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের শিক্ষা ও গবেষণা সম্পাদক রাহুল দাশ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকৈবল্যধাম সেবাশ্রমে লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের খাদ্য ও বস্ত্র বিতরণ
পরবর্তী নিবন্ধপূজামণ্ডপ পরিদর্শনে সিএমপি কমিশনার