অসচ্ছল মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশনের অন্যতম উদ্দেশ্য। প্রকৃত শিক্ষা মানুষকে নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। গতকাল সোমবার বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সরকারি সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সুদীপা দত্ত একথা বলেন। তাপস কান্তি হোড়ের সভাপতিত্বে ও অধ্যাপক নারায়ণ কান্তি চৌধুরীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ, অধ্যাপক হারাধন নাগ।
হিন্দু ফাউন্ডেশন বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, পলিটেকনিক, নাসিং ডিপ্লোমা কোর্সে অধ্যয়নরত ২৯৬ জন অসচ্ছল মেধাবী ছাত্র-ছাত্রীদের নিকট ৮,৪১,৫০০ টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। প্রধান অতিথি প্রফেসর ড. সুদীপা দত্ত বাহিফার শিক্ষাবৃত্তি প্রকল্পে আর্থিক সহযোগিতা প্রদান করেন।
এতে উপস্থিত ছিলেন প্রকৌশলী পরিমল কান্তি চৌধুরী, দিলীপ কুমার মজুমদার, অধ্যক্ষ বিজয় লক্ষ্মী দেবী, শ্যামল কুমার পালিত, বিশ্বজিৎ পালিত, আশুতোষ সরকার, প্রকৌশলী উদয় শেখর দত্ত, নিরুপম দাশগুপ্ত, সুভাষ দাশ, ডা. গৌতম চৌধুরী, অধ্যাপক আনন্দ মোহন রক্ষিত, মতিলাল দেওয়ানজী, অজিত কুমার আইচ, বিকাশ মজুমদার, অ্যাডভোকেট পরিমল চন্দ্র বসাক, অজিত কুমার দাশ, এডভোকেট সুমন কৃষ্ণ দাশ ও জ্যোর্তিময় চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











