উৎসবমুখর পরিবেশে গতকাল বুধবার বিজিএমইএ স্কুল চট্টগ্রামে বই উৎসব উদযাপিত হয়েছে। এতে নতুন শিক্ষাবর্ষের প্রথম দিনে বিনামূল্যে সরকারি নতুন বই হাতে পেয়ে খুশি শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিএমইএর সহসভাপতি মোহাম্মদ রফিক চৌধুরী। বিশেষ অতিথি ও বই উৎসবের উদ্বোধক ছিলেন বিজিএমইএ চট্টগ্রাম অঞ্চলের পরিচালক এনামুল আজিজ চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিজিএমইএর প্রাক্তন পরিচালক খন্দকার বেলায়েত হোসেন, বিজিএমইএ স্কুলবিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান আরশাদ উর রহমান, কমিটির সদস্য কাজী শফিকুল ইসলাম টিটু, মো. নুরুল ইসলাম চৌধুরী উৎপল, শিক্ষক–শিক্ষিকা, অভিভাবক ও বিজিএমইএ’র উর্ধ্বতন কর্মকর্তাগণ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিজিএমইএ স্কুলের প্রধান শিক্ষক শামসুল আলম। প্রধান অতিথি ছিলেন বিজিএমইএর সহসভাপতি মোহাম্মদ রফিক চৌধুরী। তিনি বলেন, বই হচ্ছে আলোকিত সমাজ বিনির্মাণের প্রধান হাতিয়ার। বছরের শুরুতেই নতুন বই পাওয়ার আনন্দ শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী ও অনুপ্রাণিত করে। বিজিএমইএ’র সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে এই স্কুল প্রতিষ্ঠিত হয়েছে। ২০০৫ সালে তৎকালীন প্রথম সহসভাপতি মোহাম্মদ আবদুস সালামের প্রচেষ্টায় স্কুল প্রতিষ্ঠিত হয়।
এতে বিশেষ অতিথি ছিলেন বিজিএমইএর পরিচালক এনামুল আজিজ চৌধুরী, বিজিএমইএ স্কুলবিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান আরশাদ উর রহমান প্রমুখ। বিজিএমইএ স্কুলের সদস্য ও সিটিজি ফোর ব্রাদার্স এ্যাপারেলস্্ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নুরুল ইসলাম চৌধুরী উৎপল এবং এনামুল আজিজ চৌধুরীর সহযোগিতায় এ বছর সকল ছাত্রছাত্রীর মাঝে স্কুল ইউনিফরমের সকল উপকরণ প্রদান করা হবে। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিজিএমইএর স্কুলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. করিম উল্লাহ চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।












