পোর্ট সিটি ইউনিভার্সিটিতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

| শুক্রবার , ১৪ আগস্ট, ২০২৬ at ৫:৩৭ পূর্বাহ্ণ

পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং পরিবেশবান্ধব ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে পোর্ট সিটি ইউনিভার্সিটির উদ্যোগে ব্র্যাক, ইপসা ও চিটাগং সাগরিকা রোটারী ক্লাবের সহযোগিতায় গত ১০ আগস্ট বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে বিভিন্ন প্রজাতির চারা বিতরণ করা হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এবং নগরীর বিভিন্ন এলাকায় গাছের চারা রোপণ করা হয়। কর্মসূচির অংশ হিসেবে ভাটিয়ারি ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ও বাকলিয়া এলাকার সিডিএ কল্পলোক আবাসিক এলাকায় ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, বৃক্ষরোপণের মাধ্যমে জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশের মান উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় ভূমিকা রাখা সম্ভব। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি সূর্যগিরি আশ্রম শাখার অভিষেক
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ