পোর্ট্রেটের ৩৭ বছর পূর্তি অনুষ্ঠান

| শনিবার , ২২ আগস্ট, ২০২৬ at ১০:১৫ পূর্বাহ্ণ

পোর্ট্রেটের ৩৭ বছর পূর্তি উপলক্ষে গতকাল শুক্রবার চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দি পিপলস ভিউ’র প্রকাশক ও সম্পাদক এবং কমনওয়েলথ জার্নালিস্ট এসোসিয়েশনের বাংলাদেশ চ্যাপটারের জেনেরাল সেক্রেটারি ওসমান গণি মনসুর।

চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, আলোকচিত্রী শোয়েব ফারুকী, কণ্ঠশিল্পী মহিউদ্দিন আহমেদ, সিপিএস’র সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, এলোহার পরিচালক আসাদ উজ্জ্বল, কোরিওগ্রাফার সাইফ আজাদ, জামাল বশির, আসিফ ইকবাল, শেখ পুতুল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পোর্ট্রেট পরিচালক রূপম চত্রবর্তী। নৃত্য চালনায় ছিলেন সেতু বিশ্বাস। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসানোয়ারা বালক উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ইউনিভার্সিটিতে একাডেমিক সমন্বয় সভা