পেকুয়ার ​শিলখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি

| শনিবার , ১৪ নভেম্বর, ২০২৬ at ১০:৫৫ পূর্বাহ্ণ

পরিবেশের ভারসাম্য রক্ষা ও বিদ্যালয় প্রাঙ্গণের সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে কক্সবাজারে পেকুয়া উপজেলার শিলখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

​বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ১টার দিকে বিদ্যালয়ের আঙ্গিনায় বিভিন্ন প্রজাতির ফুলের চারা রোপণের মাধ্যমে এই কর্মসূচি পালন করা হয়। ​কর্মসূচিতে উপস্থিত থেকে চারা রোপণ করেন শিলখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম, শিলখালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবদুর রশিদ বিএ, ইউপি সদস্য (এমইউপি) আবুল কালাম এবং সাংবাদিক রাকিবুল হাসান। ​এ সময় শিলখালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবদুর রশিদ বিএ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই শিশুদের মধ্যে গাছ লাগানো ও প্রকৃতির প্রতি ভালোবাসা গড়ে তুলতে হবে। আজকের এই ছোট চারাগুলোই আগামী দিনে বিদ্যালয়ের সৌন্দর্য বৃদ্ধি করার পাশাপাশি আমাদের নির্মল অক্সিজেন ও ছায়া দেবে। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বিদ্যালয়ের আঙ্গিনায় রোপণকৃত ফুলের চারাগুলোর যথাযথ পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহল্যান্ড থেকে