পুতিনও শিগগির চীন যাচ্ছেন, জানাল ক্রেমলিন

| শুক্রবার , ১৫ মে, ২০২৬ at ১০:৪৫ পূর্বাহ্ণ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরের মধ্যেই বিশ্বের আরেক ক্ষমতাধর দেশ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চীন সফরের পরিকল্পনা চূড়ান্ত হয়েছে বলে নিশ্চিত করল ক্রেমলিন। খবর বিডিনিউজের।

বৃহস্পতিবার তাদের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, রুশ প্রেসিডেন্ট শিগগির চীনে যাচ্ছেন। তার ভ্রমণের প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে গত কয়েক বছরে ৪০ বারেরও বেশি সাক্ষাৎ হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সর্বশেষ সেপ্টেম্বরেও বেইজিংয়ে দুজনের দেখা হয়েছিল। দুই প্রেসিডেন্ট ২০২২ সালের ফেব্রুয়ারিতে চীনরাশিয়ার সীমাহীন কৌশলগত অংশীদারিত্বে স্বাক্ষর করেছিলেন। তার তিন সপ্তাহেরও কম সময়ের মধ্যেই মস্কো ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানে নামে। এমন এক সময়ে ক্রেমলিন পুতিনের পরবর্তী চীন সফরের কথা নিশ্চিত করল, যখন ট্রাম্প এশিয়ার সবচেয়ে প্রভাবশালী দেশটি সফর করছেন।

পূর্ববর্তী নিবন্ধমহানগর স্কুল হ্যান্ডবল লিগ শুরু
পরবর্তী নিবন্ধসবচেয়ে অপছন্দের দেশ ইসরায়েল, তলানিতে যুক্তরাষ্ট্র: জরিপ