বাংলাদেশের কোনো দল এবার খেলছে না গ্লোবাল সুপার লিগে (জিএসএল)। তবু টুর্নামেন্টটিতে থাকছে বাংলাদেশের প্রতিনিধিত্ব। পারভেজ হোসেন ইমন খেলবেন পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্সের হয়ে। গণমাধ্যম দ্য ডেইলি সানের এক প্রতিবেদনে জানানো হয়েছে, আসন্ন গ্লোবাল সুপার লিগের জন্য লাহোরের দলে রাখা হয়েছে ইমনকে। সামপ্রতিক সময়ে পিএসএলে লাহোরের হয়ে দারুণ সম্ভাবনার ঝলক দেখিয়েছিলেন এই বাঁহাতি ওপেনার। তিন ম্যাচে ব্যাট হাতে করেন ৭১ রান, স্ট্রাইক রেট ছিল ১৬১.৩৬।












