পারিবারিক বিষয় নিয়ে তর্কাতর্কি, যুবককে ছুরিকাঘাতে হত্যা

হালিশহরের ঘটনা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর, ২০২৬ at ৫:৩০ পূর্বাহ্ণ

নগরীর হালিশহরে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল সন্ধ্যায় হালিশহর থানাধীন ছোটপুল এলাকার হাজী বাদশা মিয়া ব্রিকফিল্ড গলি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. মোস্তাকের বাড়ি কুমিল্লায় হলেও হারিশহরের ছোটপুল এলাকায় থাকতেন তিনি।

সূত্র জানায়, পারিবারিক একটি বিষয়কে ঘিরে সৃষ্ট বিরোধের জেরে তর্কাতর্কি এবং একপর্যায়ে মোস্তাককে ছুরিকাঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হালিশহর থানার ওসি মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল আজাদীকে বলেন, হত্যাকাণ্ডের খবর পেয়ে আমাদের একটি টিম ঘটনাস্থলে গিয়েছে। ঘটনার বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। ময়নাতদন্তের জন্য লাশ চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, কেন ছুরিকাঘাত করা হয়েছে, কারা ছুরিকাঘাত করেছেকোনকিছুই এখন পর্যন্ত নিশ্চিত হতে পারিনি। ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে। যারাই ঘটনার সাথে জড়িত থাকুক না কেন, তাদের শনাক্ত করে খুঁজে বের করা হবে।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধচার শিপ হ্যান্ডলিং অপারেটরের লাইসেন্স সাময়িক স্থগিত