পাঠানটুলী ও গোসাইলডাঙ্গা ওয়ার্ডে শফিউল আলমের গণসংযোগ

| রবিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:১০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম–১১ সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দল সমর্থিত প্রার্থী মোহাম্মদ শফিউল আলম আজ চট্টগ্রাম নগরীর ২৮নং পাঠানটুলী ওয়ার্ডের রশিদ বিল্ডিং ১নং গলি ও আগ্রাবাদ রেডিও অফিস গলি এবং ৩৬নং গোসাইলডাঙ্গা এলাকায় ব্যাপক গণসংযোগ করেন।

গণসংযোগকালে তিনি সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং এলাকার নাগরিক সমস্যা, জীবনমান উন্নয়ন ও সেবামূলক রাজনীতির বিষয়ে মতবিনিময় করেন। এ সময় তিনি দুর্নীতি, চাঁদাবাজি ও বৈষম্যমুক্ত সমাজ গঠনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান। স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে গণসংযোগে অংশগ্রহণ করেন এবং আগামী নির্বাচনে পরিবর্তনের পক্ষে তাদের সমর্থন ব্যক্ত করেন। গণসংযোগে স্থানীয় নেতৃবৃন্দ, ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীলসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরোটারি ক্লাব অফ চিটাগাং হেরিটেজের সভাপতি নির্বাচন
পরবর্তী নিবন্ধকেউ নির্বাচন বানচালের চেষ্টা করলে জনগণই তার উত্তর দিবে