পাকা পেঁপে

হাফিজুর রহমান | বুধবার , ৩ জুন, ২০২৬ at ১১:০২ পূর্বাহ্ণ

এলার্জি খুব টিকটিকির

জ্বরে ভোগে কেঁপে,

ভুল করেও খেয়ে নিলে

গাছে পাকা পেঁপে।

পাকা পেঁপে পাখি খায়

তৃপ্তি ভরান ঠোঁটে,

হিংসাই হয় টিকটিকির

ভাল্লাগে না মোটে!

খুব বেশি গোমড়া মুখে

চায় এদিকসেদিক,

নিরীহ চোখে টিকটিকি

বলে উঠে টিকটিক।

পূর্ববর্তী নিবন্ধগ্রীষ্মের আবাহন
পরবর্তী নিবন্ধগাছের দান