পাইওনিয়ার ফুটবল লিগের সেমিতে শিকলবাহা, হাটহাজারী

| মঙ্গলবার , ২১ এপ্রিল, ২০২৬ at ১০:৫০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থা আয়োজিত ইস্পাহানি মহানগরী পাইওনিয়ার ফুটবল লিগের সেমিফাইনালে উঠেছে শিকলবাহা স্পোর্টস একাডেমি এবং হাটহাজারী স্পোর্টস ক্লাব। দামপাড়া পুলিশ লাইনন্স মাঠে গতকাল সোমবার অনুষ্ঠিত হয় কোয়ার্টার ফাইনাল খেলায় শিকলবাহা স্পোর্টস একাডেমি ৩০ গোলে ইয়াং ফুটবল একাডেমিকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে তামিম হাসান ২টি এবং আরাফাত হোসেন একটি গোল দেন। অপর কোয়ার্টার ফাইনাল খেলায় হাটহাজারী স্পোর্টস ক্লাব ও রামপুর ফুটবল একাডেমির নির্ধারিত খেলা ১১ গোলে ড্র হয়। হাটহাজারীর পক্ষে মো. মুনছুর আলি এবং রামপুরের পক্ষে সাবিদ খান নিরব গোল করেন। পরে রামপুর ফুটবল একাডেমিকে টাইব্রেকারে ৫৪ গোলে পরাজিত করে হাটহাজারী স্পোর্টস ক্লাব। বিজয়ী দলের পক্ষে প্রথম গোল দেন আরিফ উদ্দিন, মো. ইবনুল ইসলাম, নুরুজ্জামান, জোনায়েত হোসেন এবং মো. মুনছুর আলি। বিজিত দলের হয়ে সাবিদ খান নিরব, সাজ্জাদ হোসেন রাকিব,তানভীর হাসান এবং অর্নব শীল গোল করেন।

পূর্ববর্তী নিবন্ধসরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্তঃ হাউজ ফুটবল প্রতিযোগিতা
পরবর্তী নিবন্ধবিসিবি নির্বাচন কবে জানালেন তামিম