পাঁচ বছর মেয়াদী কৌশলগত পরিকল্পনার ওপর গুরুত্বারোপ

চট্টগ্রামে ইউজিসির মতবিনিময় সভা

| মঙ্গলবার , ১০ নভেম্বর, ২০২৬ at ৯:১৬ পূর্বাহ্ণ

চট্টগ্রামে ইউজিসির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় চট্টগ্রাম অঞ্চলের ১৩টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অংশ নেন। গত রবিবার চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সভায় গ্র্যাজুয়েটদের দেশি–বিদেশি কর্মবাজারের উপযোগী করে গড়ে তুলতে ইউজিসির পাঁচ বছর মেয়াদী কৌশলগত পরিকল্পনায় তৃতীয় ভাষা শিক্ষা, বাধ্যতামূলক ইন্টার্নশিপ, শিক্ষকদের প্রশিক্ষণ এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষা ও গবেষণার সংযোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

এতে আশা প্রকাশ করা হয় যে, দক্ষ মানবসম্পদ গঠন, উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন ও কর্মসংস্থানের নতুন সম্ভাবনা তৈরিতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধঅপরিকল্পিত নগরায়ণে ক্ষতবিক্ষত চট্টগ্রাম : সিডিএ চেয়ারম্যান
পরবর্তী নিবন্ধমৎস্যজীবীদের প্রশিক্ষণের পাশাপাশি প্রযুক্তি জ্ঞান বাড়াতে হবে