পশ্চিম মাদারবাড়িতে মাদকবিরোধী জনসচেতনামূলক প্রচারণা

| রবিবার , ৩০ আগস্ট, ২০২৬ at ১০:২২ পূর্বাহ্ণ

পশ্চিম মাদারবাড়ি মহল্লা কমিটি ও যুব কমিটির উদ্যোগে মাদকবিরোধী জনসচেতনামূলক প্রচারণা গতকাল শনিবার পশ্চিম মাদারবাড়ি এলাকায় অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য জয়নাল আবেদীন জিয়া। উপস্থিত ছিলেন সদরঘাট থানা বিএনপির সাবেক সভাপতি মো. সালাহ উদ্দীন, সদরঘাট থানার অফিসার ইনচার্জ মো. একরামউল্লা।

সভা পরিচালনা করেন পশ্চিম মাদারবাড়ী মহল্লা কমিটির সাংগঠনিক সম্পাদক মো. নাছির উদ্দীন। আরও উপস্থিত ছিলেন পশ্চিম মাদারবাড়ী মহল্লা কমিটির সিনিয়র সহসভাপতি মো. এয়াকুব সওদাগর, সাধারণ সম্পাদক মো. সালাহ উদ্দিন, পশ্চিম মাদারবাড়ী আদর্শ সমাজ সভাপতি মো. জমির উল্লহ খাঁন, টং ফকির শাহ সমাজ উন্নয়ন পরিষদের সহসভাপতি মো. আকবর সওদাগর, বারো কোয়াটার মহল্লা কমিটির সভাপতি মো. আব্দুল বাতেন, ডি.টি. রোড সমাজ উন্নয়ন পরিষদ সভাপতি মো. শাহ জাহান, ১নং গলি সামাজিক উন্নয়ন পরিষদ সভাপতি মো. দেলোয়ার, বর্ণিল যুব সংগঠন সভাপতি মো. রিয়াদ প্রমুখ।

বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ তথা পুরো রাষ্ট্রকে ধ্বংস করে দেয়। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করতে ব্যাপক জনসচেতনতা তৈরি করা জরুরি। যে হারে মাদক বিক্রি বেড়েছে তা নির্মূল করতে হলে প্রতিটি পাড়া মহল্লায় মাদকবিরোধী কমিটি করতে হবে। মাদক সমস্যা তথা মাদকদ্রব্যের অবাধ ব্যবহার ও অবৈধ পাচার একটি জটিল, বহুমাত্রিক ও আন্তর্জাতিক সমস্যা।

এর জন্য প্রত্যেক ব্যক্তির মধ্যে সচেতনতা জাগাতে হবে। প্রতিটি পরিবার প্রধানকে সতর্ক ও সক্রিয় হতে হবে। পারিবারিক অনুশাসন, নৈতিক মূল্যবোধ ও সুস্থ ব্যক্তিত্বের বিকাশ ঘটাতে হবে বলে উল্লেখ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবালু তুলতে বসানো ১২০০ ফুট পাইপ, ৯ শ্যালো মেশিন ধ্বংস
পরবর্তী নিবন্ধসৈয়দ গোলাম মাওলা নাগরিক শোকসভা