পশ্চিম তীরে ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্য-ফ্রান্স কানাডার নিষেধাজ্ঞা

| বুধবার , ৯ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৫৫ পূর্বাহ্ণ

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতিগুলোর বিরুদ্ধে ফ্রান্স ও কানাডার সঙ্গে একযোগে কঠোর পদক্ষেপ নিয়েছে যুক্তরাজ্য। খবর বিডিনিউজের।

এসব বসতিতে তৈরি পণ্যের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা ঘোষণা করেছে দেশগুলো। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড ব্রিটিশ পার্লামেন্টে বলেন, পশ্চিম তীরে বসতিস্থাপনকারী সন্ত্রাসীরা জাতিগত নিধন চালাচ্ছে। ইসরায়েল সরকার তা দেখেও দেখছেনা বলে অভিযোগ করেন তিনি। যুক্তরাজ্যের পথে হেঁটে ফ্রান্স এবং কানাডাও পশ্চিম তীরে আন্তর্জাতিক আইনে অবৈধ ইসরায়েলি বসতিস্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার পদক্ষেপ নিচ্ছে বলে জানান তিনি।

মিলিব্যান্ড আরও ৯ টি দেশডেনমার্ক, স্পেন, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে, পোল্যান্ড,পর্তুগাল এবং সুইডেনও একই পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ২০.৩৯ কোটি টাকা
পরবর্তী নিবন্ধনিরপরাধ আরবদের ঘরে আগুন দেওয়া ইহুদি সন্ত্রাসবাদ