পবিত্র হজ পালনে আগ্রহীদের সর্বনিম্ন বয়সসীমা ১৫ বছর

| বৃহস্পতিবার , ১৩ মার্চ, ২০২৫ at ৬:০৬ পূর্বাহ্ণ

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় শিশুদের সুস্থতা ও নিরাপত্তার বিষয় বিবেচনা করে ২০২৫ সালের (১৪৪৬ হিজরি) হজ মৌসুমে পবিত্র হজ পালনে আগ্রহীদের সর্বনিম্ন বয়সসীমা ১৫ বছর নির্ধারণ করেছে। হজযাত্রীর পাসপোর্টের জন্ম তারিখ থেকে এই বয়সসীমা ধরা হবে। ধর্ম মন্ত্রণালয়ের হজ–১ শাখার উপ–সচিব মামুন আল ফারুক স্বাক্ষরিত হজযাত্রীর সর্বনিম্ন বয়স নির্ধারণ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বুধবার এই তথ্য জানানো হয়। খবর বাসসের।

ধর্ম মন্ত্রণালয় থেকে পাঠানো এই বিজ্ঞপ্তিতে ২০২৫ সালের হজে সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমে নিবন্ধিত হজযাত্রী, হজ এজেন্সি এবং হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকসহ সংশ্লিষ্ট সকলের অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে। এতে জানানো হয়, ১৫ বৎসর বয়সী নিবন্ধিত শিশু হজযাত্রী ও প্রযোজ্য ক্ষেত্রে শিশু হজযাত্রীর সঙ্গে গমনকারী অভিভাবক হজযাত্রীর পরিবর্তে প্রাক–নিবন্ধিত হজযাত্রী প্রতিস্থাপন করা যাবে।

পূর্ববর্তী নিবন্ধএক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন প্রধান উপদেষ্টা-জাতিসংঘ মহাসচিব
পরবর্তী নিবন্ধআগে ভাগে জাকাত দিয়ে দরিদ্রদের পাশে দাঁড়ান