নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন আওয়ামী নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে পতেঙ্গা থানা বিএনপি ও ৪০ নং এবং ৪১ ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। গতকাল বুধবার সন্ধ্যায় মিছিলটি কাটগড় মোড় হতে শুরু হয়ে ষ্টীল মিল আলী প্লাজা মার্কেটের সামনে গিয়ে শেষ হয়। মিছিল শেষে বক্তব্য রাখেন বিএনপি নেতৃবৃন্দ।
এতে বিএনপি নেতৃবৃন্দ বলেন, দেশের শান্তি–শৃঙ্খলা বিনষ্ট এবং রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা সম্পর্কে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। জনগণকে সঙ্গে নিয়ে এ ধরনের তৎপরতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। নেতৃবৃন্দ অভিযোগ করেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বাইরে অবস্থান করে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। দেশের অভ্যন্তরে তার অনুসারীদের মাধ্যমে সহিংসতা, অগ্নিসংযোগ ও নাশকতার চেষ্টা করা হচ্ছে। তারা বলেন, এসব অপতৎপরতা মোকাবিলায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। গণতন্ত্র, মানুষের অধিকার ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।










