পতেঙ্গায় বিএনপির প্রার্থী আমীর খসরুর গণসংযোগ

| মঙ্গলবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৬ at ১২:৩৮ অপরাহ্ণ

আসন্ন ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণার শেষ সময়ে চট্টগ্রাম–১১ আসনে বিএনপির প্রার্থী সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী নগরীর পতেঙ্গা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গণসংযোগ করেছেন। গতকাল সকালে সাড়ে ১১ টায় গণসংযোগকালে তিনি ভোটারদের বিএনপির ধানের শীষ প্রতীকে বিপুল ভোটের জয়যুক্ত করার আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাজী মুজিবুল হক, পতেঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন, সাবেক প্রচার সম্পাদক গিয়াস উদ্দিন, ৪০ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হারুন কোম্পানি, ৪০ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোহাম্মদ লোকমান, সদস্য সচিব মঞ্জুর কাদের, নুর মোহাম্মদ, হারুন, ছাবের, জাহাঙ্গীর। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅ্যাডভোকেট বদিউল আলমের ২৩তম মৃত্যুবার্ষিকী আজ
পরবর্তী নিবন্ধবিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দারের পদত্যাগ