পটিয়ায় হিলফুল ফুযুল শান্তি সংঘের মওলা আলী (রাঃ) বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী

| শনিবার , ২৯ আগস্ট, ২০২৬ at ১০:২৫ পূর্বাহ্ণ

পটিয়ায় হিলফুল ফুযুল শান্তি সংঘের পরিচালনায় অনুষ্ঠিত ‘মওলা আলী (রা.) ব্রিলিয়ান্ট টাচ্‌ বৃত্তি পরীক্ষা২০২৫’ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল শুক্রবার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।

আয়োজক কমিটির ব্যবস্থাপনায় বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও শিক্ষাবৃত্তি তুলে দেওয়া হয়। সংগঠনের সাবেক সভাপতি মুহাম্মদ হাবিবুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব শামসুল আলম, উদ্বোধক ছিলেন মুহাম্মদ নজরুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন তারেক মুহাম্মদ ইমরান, বিশেষ অতিথি ছিলেন হাজী মুহাম্মদ কামাল, মাস্টার আনোয়ার হোসেন, ইয়াছিন আরাফাত, নসরুল্লাহ খাঁন রাশেদ, ফারুক ফয়সাল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় আগুনে পুড়ল বসতঘর
পরবর্তী নিবন্ধসুরাঙ্গন সঙ্গীতালয়ের ওস্তাদ নীরদ বরণ স্মরণ অনুষ্ঠান আজ