পটিয়ায় জিরি জনকল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি

| শুক্রবার , ২৪ জুলাই, ২০২৬ at ৯:১৭ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ চলমান কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনামের সহযোগিতায় পটিয়ার জিরি জনকল্যাণ সংঘ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। গতকাল দুপুরে জিরি ফকিরা মসজিদস্থ সংগঠনের কার্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়।

জিরি জনকল্যাণ সংঘের সভাপতি মো. নাসির উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ইকবাল সিকদার সুমনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জিরি জনকল্যাণ সংঘের সাবেক সভাপতি ও ট্রাস্টের বর্তমান সদস্যসচিব আব্দুল আলিম। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সাবেক সভাপতি জসিম উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি মো. রাশেদুল আলম রাশেল, সহসাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তুহিন, সাংগঠনিক সম্পাদক মো. ইমতিয়াজ চৌধুরী, ক্রীড়া সম্পাদক মো. সাকেদুল হক শাকিল, এম. . আজিজ, নজরুল ইসলাম, মো. আরমান সিকদার, মো. এয়াকুব, মো. আজিজুল হক, জাকির হোসেন, মো. আলমগীর, মহিউদ্দিন রাসেল, জাকারিয়া সিকদার, মো. তানভীর, মো. রুবেল, মো. তাজ উদ্দিনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপকভাবে বৃক্ষরোপণের বিকল্প নেই। তাই প্রত্যেককে অন্তত একটি করে গাছ রোপণ এবং তার যথাযথ পরিচর্যা করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠান শেষে উপস্থিত বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয় এবং কার্যালয় প্রাঙ্গণে চারা রোপণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটিতে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন
পরবর্তী নিবন্ধচকরিয়া ও সাতকানিয়ায় বন্যার্তদের পাশে পার্কভিউ হসপিটাল