পটিয়া কিন্ডারগার্টেন স্কুল স্বর্ণপদক মেধাবৃত্তি পরীক্ষার সনদ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান গত ২৪ মে সম্পন্ন হয়েছে। পটিয়া কিন্ডারগার্টেন মেধাবৃত্তি পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি মুহাম্মদ সেলিমের সভাপতিত্বে, শিক্ষক রুপক শীল ও শিক্ষিকা আলীফা ওসমানের সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য এনামুল হক এনাম। বক্তব্য রাখেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব গাজী আবু তাহের, সাবেক যুগ্ম আহ্বায়ক আবদুল মাবুদ, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মইনুল আলম ছোটন, শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবু ছালেহ মুহাম্মদ সাইফুদ্দিন, জাসাস জেলা সেক্রেটারি নাসির উদ্দিন, পরীক্ষা নিয়ন্ত্রক রোকেয়া আকতার, বৃত্তি পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল হক, সমাজ সেবক হারুনুর রশিদ, লিটল জুয়েলস চাইল্ড কেয়ার শিক্ষিকা অঞ্জনা বিশ্বাস, তাসনুবা সুলতানা নিপুণ, জান্নাতুল মাওয়া ঐশী, সাদিয়া আকতার, লুৎফরনেছা নাঈনা, পাপিয়া বিশ্বাস প্রমুখ।
জানা যায়, এবারের মেধাবৃত্তি পরীক্ষায় মোট ২ হাজার ১০০ পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এতে ৬ জনকে স্বর্ণপদক এবং এবং ৭০০ জনকে বিভিন্ন ক্যাটাগরিতে বৃত্তি প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে এনামুল হক এমপি বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার, কথাই নয় কাজে বিশ্বাসী। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শিক্ষার গুণগত মানোন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার। প্রেস বিজ্ঞপ্তি।












