নূর জাহান বেগম

| মঙ্গলবার , ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ at ৮:৩৯ পূর্বাহ্ণ

 

চন্দনাইশ কানাইমাদারীস্থ হযরত মামুন খলিফা (রহ🙂 পাড়া নিবাসী মরহুম গোলামুর রহমানের সহধর্মিণী নূর জাহান বেগম (৭০) ও ৪নং বরকল ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার মো. নাছির উদ্দীনের মাতা গত রবিবার দিবাগত রাত ১টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহেরাজেউন)। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৭ ছেলে ও ৩ মেয়ে নাতিনাতনীসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান। গতকাল সোমবার বাদ জোহর হযরত মামুন খলিফার জামে মসজিদের মাঠে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। সাবেক মেম্বার মো. নাছির উদ্দিনের মাতার মৃত্যুতে চন্দনাইশ পূর্ব বরকল সুন্নী কল্যাণ পরিষদের সকল সদস্যের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারপরিজনের প্রতি সমবেদনা জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিভিন্ন স্থানে ইফতার সামগ্রী বিতরণ ও মাহফিল
পরবর্তী নিবন্ধআবুল কাশেম