আজ সোমবার সমাজ সেবক ও শিক্ষানুরাগী নুরুল আবছার চৌধুরীর ৩২তম মৃত্যুবার্ষিকী।
এই উপলক্ষে মরহুমের গ্রামের বাড়ি আনোয়ারা শিলাইগড়ায় কবর জেয়ারত, পুষ্পস্তবক অর্পণ, কোরানখানি, মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বাদ আছর চন্দনপুরাস্থ মরহুমের বাসভবনে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। মরহুম নুরুল আবছার চৌধুরী তদানীন্তন পাকিস্তান আমলে জাতীয় ছাত্র ফেডারেশন চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক ছিলেন এবং ‘৬২ এর কুখ্যাত শিক্ষা কমিশন রিপোর্ট বাতিল আন্দোলন এবং ‘৬৪ এর সার্বজনীন ভোটাধিকার আন্দোলনে অংশগ্রহণ করেন। ‘৬৯ এর গণঅভ্যুত্থান ও ‘৭১ এর মুক্তিযুদ্ধে ভূমিকা রাখেন। মরহুম চৌধুরী মহানগর ডেমোক্রেটিক লীগের সভাপতি ছিলেন। তাছাড়া মরহুম নুরুল আবছার চৌধুরী বিভিন্ন সেবামূলক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।












