বেসরকারি এনজিও প্রতিষ্ঠান নিষ্কৃতি ক্লিনিকের উদ্যোগে নগরীর মনসুরাবাদ রঙ্গীপাড়ায় ফ্রি চিকিৎসা ক্যাম্প গত ২ এপ্রিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানসূচির মধ্যে ছিল- আলোচনা সভা এবং বিনামূল্যে অভিজ্ঞ চিকিৎসকদ্বারা দিনব্যাপী স্বাস্থ্যসেবা প্রদান। সকাল ১০ টায় আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী শেখ খুরশীদ আনোয়ার। পরিচালক শেখ রায়হান আনোয়ারের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপপ্রধান নির্বাহী কর্মকর্তা সম্পদ রাদিব এবং উপপরিচালক এস এম বদিউল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খান সাহেব আব্দুল হাকিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নিজামউদ্দীন। এদিন সমাজের সুবিধাবঞ্চিত, বস্তিবাসী ও নিম্ন আয়ের মানুষগুলো লাইন ধরে দিনব্যাপী ফ্রি চিকিৎসাসেবা গ্রহন করেন। হাতের কাছে নিম্ন আয়ের এই মানুষগুলোর গর্ভকালীন, শিশু ও কিশোরীদের এই সেবামূলক কার্যক্রম পরিবার, সমাজ এবং দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। প্রেস বিজ্ঞপ্তি।










