বাঁশখালী উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা ও মানব পাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা অফিসার্স ক্লাবের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমীনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম–১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য মুহাম্মদ জহিরুল ইসলাম। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামজিদুর রহমান তন্ময়।
এ সময় আলোচনায় অংশ নেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক, বীর মুক্তিযোদ্ধা আহমদ ছফা, উপজেলা কৃষি কর্মকর্তা শ্যামল চন্দ্র সরকার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তৌসিব উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুঃ আবদুল হামিদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জুয়েল মজুমদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আমজাদ হোসেন, সমবায় কর্মকর্তা মো. ওবাইদুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শওকতুজ্জামান, বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজীব কুমার দাশ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রহমান চৌধুরী, পৌরসভা জামায়াতের আমীর আবু তাহের, ফায়ার সার্ভিস কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা আনসার–ভিডিপি কর্মকর্তা মোশাররফ হোসেন মানিক, সাধনপুরের চেয়ারম্যান কে এম সালাহ উদ্দীন কামাল, পুকুরিয়ার চেয়ারম্যান মো. আসহাব উদ্দীন, বাহারছড়ার চেয়ারম্যান রেজাউল করিম ইউনুস, প্যানেল চেয়ারম্যান আবুল কালাম, মো. রাশেদ নুরী, রোকসানা আক্তার, নুরুল আমীন ছানুবী, শামসুল আলম, শিব্বির আহমদ রানা।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মুহাম্মদ জহিরুল ইসলাম বলেন, সমপ্রতি নিষিদ্ধ সংগঠনের লোকজন দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। এ ধরনের নৈরাজ্য প্রতিরোধে পুলিশ প্রশাসনকে আরও জোরালো ভূমিকা পালন করতে হবে। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশ নেওয়া সবাইকে নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশনা দেন।












