নারী উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণ কোর্স

| বুধবার , ১৩ সেপ্টেম্বর, ২০২৩ at ৭:৪৮ পূর্বাহ্ণ

ইউএন এস্‌কেপ এর উদ্যোগে এসএমই ফাউন্ডেশন ও চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সহযোগিতায় দুইদিনব্যাপী নারী উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণের শেষ দিন গতকাল মঙ্গলবার চিটগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সেমিনার হলে অংশগ্রহনকারীদের মাঝে সনদ বিতরণ করেন চিটগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির প্রেসিডেন্ট ইন–চার্জ ও সিনিয়র ভাইস–প্রেসিডেন্ট আবিদা মোস্তফা। বিশেষ অতিথি ছিলেন বিআইআইডি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শহীদ উদ্দিন আকবর, চিটগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক নূজহাত নূয়েরী কৃষ্টি। দুই দিনব্যাপী প্রশিক্ষণে ২৫ জন নারী উদ্যোক্তাকে প্রশিক্ষণ প্রদান করেন বিআইআইডি ফাউন্ডেশনের প্রশিক্ষক মুমতাহিনা বিনতে কেয়া। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম চিড়িয়াখানায় আসছে নতুন অতিথি
পরবর্তী নিবন্ধমো. আবদুল্লাহ হারুন