নতুন কুড়ি স্পোর্টস, প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ জাতীয় স্কুল ফুটবল, ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষার (গ্রীষ্মকালীন) ক্রীড়া প্রতিযোগিতার এক সভা বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিস কক্ষে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষার থানা কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক মোহাম্মদ রোকনুজ্জামান সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাহাড়তলী থানার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শামসুল আরিফিন।
থানা ক্রীড়া কমিটির যুগ্ম সম্পাদক ও কাট্টলী নূরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক (শারীরিক শিক্ষা) সৈয়দ মামুনুল ইসলামের সঞ্চালনায় বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসার শারীরিক শিক্ষার শিক্ষকবৃন্দ যথাক্রমে মোহাম্মদ শাহ আলম, নিটু চৌধুরী, রোজিনা আকতার, মোহাম্মদ আল–আমিন, মোহাম্মদ নূর, আবদুল কাদের, ইমরান হোসেন, বিপাশা বড়ুয়া, আল আমিন রবিন, মো. মাহাফুজ আলম, রাজ মহুরী, মো. শাহ আলম মজুমদার মো. জামাল উদ্দীন, শাহ আলম নিয়াজী, মো. রফিক আহম্মদ, মো. এহছানুল হক, মো. মাসুদ রানা, মো. জহির উদ্দীন, মো. মাছুম বিল্লাহ, রাহেনা আকতার, সাবিনা ইয়াছমিন সিকদার, মো. ফারুকুল ইসলাম, মুন্নি বড়ুয়া, আরিফুল ইসলাম, পলাশ দে, মো. ফরহাদ আলম, মো. সাইফুল ইসলাম, ও ক্রীড়া শিক্ষক জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ উচ্চ বিদ্যালয় প্রমুখ বিভিন্ন ইভেন্টের উপর আলোচনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।












