নজমুল হক বাচ্চু

| বৃহস্পতিবার , ২৭ জুলাই, ২০২৩ at ৭:১৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম কোতোয়ালী থানা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য নজমুল হক বাচ্চু গত ২৫ জুলাই বেলা ১১টায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি রাজেউন)। তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর। মৃত্যুকালে স্ত্রী, এক কন্যা ও এক পুত্র সন্তান সহ বহু গুণগ্রাহী রেখে যান। রাত ৯টায় দেওয়ান বাজার সিএন্ডবি কলোনি জামে মসজিদ প্রাঙ্গণে জানাযার নামাজ শেষে হযরত বদর শাহ (রহ.) মাজার সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়।

তাঁর মৃত্যুতে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, খোরশেদ আলম সুজন, চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য নোমান আল মাহমুদ, দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ রবি, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনী, চকবাজার থানা আওয়ামী লীগ সভাপতি শাহাবুদ্দিন আহমদ, দেওয়ান বাজার আওয়ামী লীগ নেতা দাউদ আব্দুল্লাহ লিটন, গাউসিয়া কমিটি বাংলাদেশের চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ, মহাসচিব শাহজাদ ইবনে দিদার প্রমুখ গভীর শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

পূর্ববর্তী নিবন্ধবর্ষাকাল কি বদলে যাচ্ছে? ফসলের ওপর কী প্রভাব
পরবর্তী নিবন্ধপ্রবীণ সাংবাদিক শাহজাহান মিয়ার ইন্তেকাল