অবরোধের নামে অগ্নিসংযোগ, সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে নগরীতে মোটরসাইকেল র্যালি করেছে জামায়াতে ইসলামীর যুব বিভাগ, চট্টগ্রাম মহানগরী। গতকাল মঙ্গলবার সকালে যুব বিভাগের নগর সভাপতি অধ্যক্ষ শামসুজ্জামান হেলালীর নেতৃত্বে আয়োজিত র্যালিটি নগরীর বহদ্দারহাট থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জামাল খানস্থ চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। শতাধিক মোটরসাইকেলের অংশগ্রহণে র্যালিতে অংশগ্রহণকারীরা অবরোধের নামে অগ্নিসংযোগ, সহিংসতা ও জননিরাপত্তা বিঘ্নিত করার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন। র্যালিতে আরও উপস্থিত ছিলেন যুব বিভাগ, মহানগরীর সহ–সভাপতি মুহাম্মদ শফিউল আলম, সেক্রেটারি আ ন ম জোবায়ের, যুব বিভাগের সদস্য ইঞ্জিনিয়ার মাহবুবুল হাছান রুমি, সাবেক কাউন্সিলর মাহফুজুল আলম, মুহাম্মদ ইলিয়াছ, শহিদুল ইসলাম তালুকদার প্রমুখ। র্যালি শেষে শামসুজ্জামান হেলালী বলেন, রাজনৈতিক কর্মসূচির নামে সাধারণ মানুষের জানমাল ও জননিরাপত্তা বিপন্ন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাঁরা নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।










