ডিজেল চালিত গাড়িতে লাল স্টিকার এবং সিএনজি চালিত গাড়িতে সবুজ স্টিকার লাগিয়েও বর্ধিত ভাড়া রোধ করতে হিমশিম খেতে হচ্ছে আইন-শৃংখলা বাহিনীকে। গতকাল শনিবারও অতিরিক্ত ভাড়া আদায়সহ মোটরযান আইন ভাঙার অপরাধে নগরীতে অভিযান চালিয়ে ১৫ যানবাহনকে মামলা এবং ২২ হাজার টাকা জরিমানা আদায় করেছেন বিআরটিএ’র চট্টগ্রামের দুই ভ্রাম্যমান আদালত। টাইগারপাস, লালখান বাজার, জিইসি মোড় এলাকায় এসব অভিযান চলে।
বিআরটিএ সূত্রে জানা গেছে, নগরীতে গতকাল শনিবার আদালত-১৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শাহরিয়ার মুক্তার অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে তিনটি সিএনজি চালিত এবং দুইটি ডিজেল চালিত বাসকে ১১ হাজার টাকা জরিমানা করেন। অন্যদিকে বিআরটিএ আদালত-১১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট একি মিত্র চাকমা ভাড়া চার্ট প্রদানে ব্যর্থসহ নানান অভিযোগে ১০ যানবাহনকে মামলা দিয়ে ১১ হাজার টাকা জরিমানা আদায় করেন।










