এখনকার যে সময়কাল,
প্রকৃত সত্য–মিথ্যা
না জেনে, না বুঝে, বিবেচনা না করে
কাউকে ধিক্কার কিংবা ঘৃণা করা
মূর্খতা ও পশুত্বের বহিঃপ্রকাশ।
তাই এখন চোখ–কান খোলা না রেখে
যিনি উন্মাদ হয়ে
অন্যের কথার ওপর ভিত্তি করে লাফ দেবে,
তাঁকে যে কোনো মুহূর্তে
চরম বিপদের মুখোমুখি দাঁড়াতে হবে।
তাই এখনকার সময়কালে,
নিজের বিবেক–বুদ্ধিকে কাজে লাগিয়ে
নিজেকে প্রস্তুত করা শ্রেয়।
তাহলে যেকোনো পরিস্থিতিতে
অন্যের প্রতি ঘৃণা এবং ধিক্কারের পরিবর্তে
নৈতিকতা ও মানবতার প্রতি নতজানু হয়ে
ভালোবাসার আভা ছড়াতে
কখনো হবে না দ্বিধাগ্রস্ত।







