দেশীয় ফলের সঙ্গে নতুন প্রজন্মের পরিচিতি বৃদ্ধি এবং পুষ্টিকর খাদ্যাভ্যাস গড়ে তোলার লক্ষ্যে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে টিভি ক্যামেরা জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (টিসিজেএ), চট্টগ্রামের ‘ফল উৎসব–২০২৬’। বৃহস্পতিবার (১৯ জুন) রাতে নগরীর লাভলেইন এলাকার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এ উৎসবে সংগঠনের সভাপতি এনামুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আশরাফুল আলম মামুনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম–৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান। অনুষ্ঠানের উদ্বোধন করেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন খাতুনগঞ্জের ব্যবসায়ী অমল কান্তি দাস ও তন্ময় দাস। এ সময় সাংবাদিক সালেহ নোমান, সাইফুল ইসলাম শিল্পী, অনিন্দ্য টিটু, সাইফুল আলম, মহসিন চৌধুরী, লতিফা আনসারী রুনা, মোরশেদ হোসাইন চৌধুরী, একেএম নাজিম, পার্থ প্রতিম বিশ্বাস, রনি দত্ত, রাজিব বড়ুয়া, ইয়াসিন চৌধুরী লিটন, যুবদলের সাবেক সিনিয়র সহ–সভাপতি ইকবাল হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমের সাংবাদিক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা দেশীয় ফলের পুষ্টিগুণ, স্বাস্থ্যগত উপকারিতা এবং স্থানীয় পর্যায়ে ফল চাষ সমপ্রসারণের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, দেশীয় ফল শুধু সুস্বাদুই নয়, বরং স্বাস্থ্য সুরক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই নতুন প্রজন্মকে দেশীয় ফলের প্রতি আগ্রহী করে তুলতে এমন আয়োজন সময়োপযোগী। পরে অতিথিরা বিভিন্ন প্রজাতির দেশীয় ফলের প্রদর্শনী পরিদর্শন করেন এবং আয়োজকদের উদ্যোগের প্রশংসা করেন। অনুষ্ঠানে টিসিজেএ’র সহ–সভাপতি সনজিব দে বাবু, সহ–সম্পাদক বাসু দেব, অর্থ সম্পাদক পারভেজ রহমান, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক সাইমুন আল মুরাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজিম উদ্দিন এবং নির্বাহী সদস্য রবিউল হোসেন টিপু, জহিরুল ইসলাম ও নাজিম উদ্দিনসহ টিসিজেএ সকল সদস্য উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।












