দেশকে এগিয়ে নিতে ঐক্য ও স্বচ্ছতা থাকা দরকার

গৌরাঙ্গ নিকেতনের অনুষ্ঠানে রানা দাশগুপ্ত

| বৃহস্পতিবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২২ at ৬:৫৫ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. রানা দাশগুপ্ত বলেছেন, সবাইকে ত্যাগের পথে থেকে কাজ করে সমাজ তথা দেশকে এগিয়ে নিতে হবে। সকলের মাঝে ঐক্য ও স্বচ্ছতা থাকা দরকার। ধর্ম চেতনা ও ধর্মবোধ মানুষকে সত্য ও সুন্দরের পথে পরিচালিত করে। গৌরাঙ্গ নিকেতন উৎসব দীর্ঘ ৩৩ বছর ধরে চলে আসছে। আরো যুগ যুগ ধরে এই উৎসব চলবে এটা সকলের প্রত্যাশা। তিনি গত ১৫ ফেব্রুয়ারি ঋষি অদ্বৈতানন্দপুরী মহারাজ স্মরণে স্বর্গীয় গৌরাঙ্গ চৌধুরী ও রেনু প্রভা চৌধুরীর স্মৃতি রক্ষার্থে লক্ষ্মী নারায়ন ও গৌর নিতাই বিগ্রহের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মধ্যম মোহরাস্থ গৌরাঙ্গ নিকেতন প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব শিল্পপতি সুকুমার চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন উৎসব উদ্‌যাপন পরিষদের কো-চেয়ারম্যান অমিত চৌধুরী। উপস্থিত ছিলেন সুজিত বিশ্বাস, শর্মিলা চৌধুরী, আশিকী ঘোষ, সুস্মিতা চৌধুরী, তাপস কুমার নন্দী, বিকাশ সেন, যীশু চৌধুরী, নিউটন কুমার মজুমদার, টুটুল নাথ, সমীরণ দাশ, সন্তোষ কুমার ঘোষ, অসীম চৌধুরী মিন্টু, আশুতোষ চৌধুরী, টিটন চৌধুরী, অর্ঘ্য সেন, পিন্টু তালুকদার, নিউটন চৌধুরী, সুমন চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনারী উদ্যোক্তাদের পাশে সরকার সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে
পরবর্তী নিবন্ধআউটার স্টেডিয়ামে দিনব্যাপী ক্যাটেল এক্সপো কাল