জাতীয় মহিলা সংস্থা চট্টগ্রামের উদ্যোগে চট্টগ্রাম জেলা কার্যালয় ও প্রকল্প কর্মকর্তা কর্মচারীদের পরিদর্শনকালীন মতবিনিময় সভা সম্প্রতি সংস্থার জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য চেমন আরা তৈয়ব। এতে সভাপতিত্ব করেন জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক অতিরিক্ত সচিব সাকিউন নাহার বেগম এনডিসি। বিশেষ অতিথি ছিলেন প্রকল্প পরিচালক অতিরিক্ত সচিব আনোয়ারা বেগম। সভা পরিচালনা করেন জাতীয় মহিলা সংস্থা চট্টগ্রাম জেলা কর্মকর্তা শাহানা পারভীন। উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থার চট্টগ্রামের সদস্য সঞ্চিতা বড়ুয়া, হাসিনা মমতাজ, দক্ষিণজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী তৃষণ সেনগুপ্ত, জাতীয় মহিলা সংস্থা চট্টগ্রামের জেলা কর্মকর্তা নাঈম পারভেজ, আইটি কর্মকর্তা জহিরুল ইসলাম, শাহাদাত হোসের, রুশ্নি আকতার, অবকাশ চাকমা, ইকবাল হোসেন, কাজী তবারক।
সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নারী উদ্যোক্তাদের পাশে বর্তমান সরকার সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী নেতৃত্ব, উন্নয়ন ও পেশাগত মর্যাদাদানের জন্য নারীরা আজ আত্মনির্ভরশীল মানুষ হিসেবে কাজ করে যাচ্ছে। নারীরা সবকিছু সমন্বয় করে কাজ করলে নিজেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি সমাজ তথা দেশেরর উন্নয়নে ভূমিকা রাখতে পারে। দেশ স্বাধীন হয়েছে বলে নারীরা আজ ঘরে এবং বাইরে সমানতর কাজ করে যাচ্ছে। বক্তারা প্রকল্প কর্মকর্তা ও কর্মচারীদের প্রকল্প কাজকে গতিশীল করার নিদের্শনা দেন। প্রেস বিজ্ঞপ্তি।











