দেওয়ান বাজার এলাকার মণ্ডপগুলোর দায়িত্বশীলদের সাথে মতবিনিময়

| শুক্রবার , ১৬ অক্টোবর, ২০২৬ at ৫:৪৪ পূর্বাহ্ণ

শারদীয় দুর্গোৎসব উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে দেওয়ান বাজার এলাকার মণ্ডপগুলোর দায়িত্বশীলদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ অক্টোবর রাতে একটি কমিউনিটি সেন্টারে এই সভার আয়োজন করেন দেওয়ান বাজার ওয়ার্ডের মোহাম্মদ রেজাউল করিম রেজা। সভায় তিনি বলেন, দেওয়ান বাজার এলাকার দীর্ঘদিনের ঐতিহ্যবাহী পারস্পরিক সৌহার্দ্য ও সমপ্রীতি বজায় রেখে মিলেমিশে দুর্গোৎসব উদযাপন করতে হবে। উৎসবে সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় তিনি সকলের সহযোগিতা কামনা করেন। বক্তব্য দেন, পরিমল ধর, ওমা শংকর রায়, আশীষ রক্ষিত রুমেল, উজ্জ্বল চক্রবর্তী, মনি শংকর পারিয়াল, পরিমল দত্ত, আশীষ আচার্য, লিটন, সবুজ মল্লিক, দিলু চৌধুরী, অণিক মল্লিক, সজল কান্তি দাশ, মিন্টু মল্লিক, নন্দন কান্তি দাশ, তপু দাশ গুপ্ত, অপু দাশ গুপ্ত, মিঠু দাশ, রুমন সেন, গোপাল বাবু, রূপক দাস, জয়দীপ পাল দুলু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজুম্‌’আর খুতবা
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে জেএসইউএসের বিশ্ব শিক্ষক দিবস পালন