শরতের শুভ্র কাশফুল আর শিউলির সুবাসে প্রকৃতিতে এসেছে উৎসবের আমেজ। এরই সঙ্গে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আয়োজন। শারদীয় দুর্গোৎসবের আনন্দকে আরও রাঙিয়ে তুলতে আসছে সৌরভ রায় ও নবাগতা কন্ঠশিল্পী পিংকি দাশের কণ্ঠে ‘তুমি আমি দুজন মিলে একটা গল্প হয়ে’ শিরোনামে একটি মিষ্টি প্রেমের গান। খবর বাংলানিউজের।
সুর ও সংগীতায়োজন করেছেন সংগীত পরিচালক তাপস চৌধুরী। গানটি ই.এল মিডিয়ার কর্ণধার অনুজিৎ বড়ুয়া লিমন এবং ভিডিওগ্রাফার হিমেল বড়ুয়া স্বপনীলের তত্ত্বাবধানে অডিও এবং ভিডিও’র কাজ সম্পাদন করা হয়েছে। ১৫ অক্টোবর সংগীত পরিচালক তাপস চৌধুরী ও শিল্পীদ্বয়ের নিজস্ব ফেসবুক ও ইউটিউব চ্যানেল হতে প্রকাশিত হবে গান।












