দুর্গম পাহাড়ে অসুস্থ বন কর্মকর্তা, উদ্ধার করল ফায়ার সার্ভিস

হাটহাজারী প্রতিনিধি | মঙ্গলবার , ১ সেপ্টেম্বর, ২০২৬ at ৭:৩৩ পূর্বাহ্ণ

হাটহাজারীতে পাহাড় পরিদর্শনে গিয়ে অসুস্থ হয়ে পড়া এক বন কর্মকর্তাকে দুর্গম পাহাড় থেকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। গতকাল সোমবার হাটহাজারী পৌরসভার পশ্চিমের পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোহাম্মদ আবদুল মান্নান জানান, হাটহাজারী বন বিভাগের ডেপুটি রেঞ্জ কর্মকর্তা লুৎফর রহমান (৫৭) সোমবার পৌরসভার পশ্চিম পাহাড়ের ফিল্ড ফায়ার রেঞ্জ এলাকার শিলছড়িতে পাহাড় পরিদর্শনে যান। সেখানে দুর্গম উঁচু পাহাড়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়। পরে অসুস্থ বন কর্মকর্তাকে দুর্গম পাহাড় থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় তারা। সেখানে তাকে চিকিৎসা দেওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধসরকারি বেতন বেড়ে দ্বিগুণের বেশি