বিশ্বাসের শব্দগুলো মৃত ভেবেই
বগলের বাক্সে ঠাঁই নিয়েছে।
মাঝের কিছু শব্দ ঝরে গিয়েই
উত্তাল সমুদ্রের ফেনিল জলরাশি
এসে গায়ে আচমকাই চড়ে বসেছে।
তোমার কিনারে ভিড়তে গিয়ে
দুঃখগুলো মোহনায় গড়ে তুলেছে ইমারত।
কষ্ট নয় বরং নিজের কাছে নিজেকেই
হারিয়ে ফেলার গৌরবে
ভালোবাসার কিঞ্চিৎ অনুমেয় অভিলাষে
আস্থার ফাটলে বারবার হোঁচট খেয়েছে।
ধরাশায়ী হয়ে বিষোদগার করেছে
নবরত্ন ত্রিফলক মানিক চাঁদের ঘাঁটি।
তাতেই লেখা আছে অজেয় বর্শা বান গাঁথা।
নির্লিপ্ত বাসনা, ক্ষণিকের দু‘ফোঁটা অশ্রু।







