চট্টগ্রামে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং তেল, বিদ্যুৎ ও গ্যাস সংকট নিরসনের দাবিতে নাগরিক ঐক্য, চট্টগ্রামের উদ্যোগে আলোচনা সভা সম্প্রতি চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষা, স্বাস্থ্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের বিষয়ে আলোচনা করেন বক্তারা।
এতে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন। প্রধান অতিথি ছিলেন শহীদুল্লাহ কায়সার। বিশেষ অতিথি ছিলেন জাতীয় সাম্য–ঐক্য দলের সভাপতি মুশফিকুর রহমান ফরহাদ। শুভেচ্ছা বক্তব্য দেন নাগরিক ঐক্য কেন্দ্রীয় কমিটির সদস্য নুরুল আফসার মজুমদার স্বপন। সভা সঞ্চালনা করেন নাগরিক ঐক্যের সভা সমন্বয়ক ফয়সাল বিন নাসির। প্রেস বিজ্ঞপ্তি।









