পরিবেশবান্ধব সমাজ গড়ে তোলার লক্ষ্যে কদম মোবারক ব্যবসায়ী সমবায় সমিতি সদস্যদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমবায় অফিসার মমতাজ বেগম।
সভাপতিত্ব করেন কদম মোবারক ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মতিউল ইসলাম বাবুল। উপস্থিত ছিলেন সমিতির সহসভাপতি এস এ মজুমদার সোহেল, সাধারণ সম্পাদক রঘুনাথ পাল, কোষাধ্যক্ষ হাবিবুর রহমান, সমিতির নির্বাহী সদস্য আনোয়ারুল আজিম মামুন, মো. শফিকুর রহমান, মো. ফোরকান উদ্দীন, মো. খোরশেদ আলম ও মো. আলমগীর প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












