চট্টগ্রামে ১০ জন মেডিকেল অফিসারকে নিয়ে স্বাস্থ্য ব্যবস্থাপনা ও জরুরি চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করেছে ডেভ কেয়ার ফাউন্ডেশন।
শনিবার (২ এপ্রিল) নগরীতে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে সেশন পরিচালনা করেন ডা. রাইক রিদওয়ান।
চট্টগ্রামের লোহাগাড়া, সাতকানিয়া, চন্দনাইশ, পটিয়া, বোয়ালখালি, রাউজান, হাটহাজারী, ফটিকছড়ি, সীতাকুণ্ড ও আনোয়ারা উপজেলার ১০ জন মেডিকেল অফিসার এতে অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক (ডা.) এম এ সাত্তার। উপস্থিত ছিলেন অধ্যাপক অনিরুদ্ধ ঘোষ, ডাঃ আব্দুল্লাহ আবু সাঈদসহ সংশ্লিষ্টরা।
প্রশিক্ষণে গুরুতর রোগীর অবস্থা দ্রুত শনাক্তকরণ ও জীবনরক্ষাকারী তাৎক্ষণিক চিকিৎসা ব্যবস্থাপনা বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।











