ডেঙ্গুতে দেশে মৃত্যু ৫০০ ছুঁইছুঁই

হামের উপসর্গ নিয়ে এক দিনে মারা গেল ৮ জন

| সোমবার , ১৬ নভেম্বর, ২০২৬ at ৬:০৩ পূর্বাহ্ণ

দেশে গত এক দিনে ডেঙ্গুতে আটজনের মৃত্যু হয়েছে। এডিস মশাবাহিত রোগটিতে এ নিয়ে চলতি বছর ৪৯৯ জনের প্রাণ গেল। আর গত ২৪ ঘণ্টায় নতুন ১ হাজার ৯৫২ জনকে নিয়ে চলতি বছর এ রোগে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১ লাখ ৬২ হাজার ৫০৯ জনে। স্বাস্থ্য অধিদপ্তর রোববার জানিয়েছে, ২৪ ঘণ্টায় মারা যাওয়া আটজনের মধ্যে ঢাকা বিভাগে পাঁচজন, ময়মনসিংহ, চট্টগ্রাম এবং খুলনা বিভাগে একজন করে মারা গেছেন। খবর বিডিনিউজের।

গত বছর ডেঙ্গুতে মৃত্যু হয় ৪ শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের বেশি।

এদিকে দেশে গত এক দিনে হামের উপসর্গ নিয়ে আট জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সরকারি হিসাব অনুযায়ী, গত মার্চের মাঝমাঝি হতে এখন পর্যন্ত হাম ও রোগটির উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৩১৪ জনের মৃত্যু হল। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ২০৯ জন। এছাড়া নিশ্চিতভাবে হাম নিয়ে মারা গেছে ১০৫ জন।

পূর্ববর্তী নিবন্ধগোপালগঞ্জে নিষিদ্ধ আ. লীগের মিছিল ভাঙচুর অগ্নিসংযোগ
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু