ডিসি হিলে নজরুলের জয়গানে নৃত্যানুষ্ঠান

| মঙ্গলবার , ১ সেপ্টেম্বর, ২০২৬ at ৮:২১ পূর্বাহ্ণ

ডিসি হিলের নজরুল মঞ্চে গত ২৯ আগস্ট ১৩টি সংগঠনের অংশগ্রহণে নৃত্যানৈবেদ্য আয়োজন করে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান নিয়ে নৃত্যানুষ্ঠানের।

দ্রোহ, মানবতা, প্রেম ও সাম্যবাদের চেতনায় দীপ্ত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১৩ টি গানের সাথে নৃত্য দলগুলোর মুগ্ধতা ছড়ালো। অনুষ্ঠানের শুরুতেই নৃত্যনৈবেদ্যের পরিচালক ও প্রশিক্ষকদের অংশগ্রহণে পরিবেশিত হয় উদ্বোধনী নৃত্য ‘অঞ্জলি লহ মোর’। আয়োজকদের মধ্যে নেভী দাশ বলেন, নৃত্যশিল্পীরা আমরা সবাই মঞ্চে নাচ করতে ভালোবাসি।

সেই নৃত্য নজরুলের গানে দর্শকদের মাঝে ছড়িয়ে দিতে আমাদের এই আয়োজন। এতে প্রধান অতিথি ছিলেন জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার সৈয়দ মুহাম্মদ আয়াজ মাবুদ। তিনি বলেন, ডিসি হিলে সরকারি আয়োজনের পাশাপাশি সংগঠন গুলোর এমন আয়োজন শিল্প সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাবে। তিনি এমন আয়োজনে সহযোগিতা করার জন্য চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার প্রতি ধন্যবাদ জানান। বিশেষ অতিথি ছিলেন শিল্পকলা একাডেমীর সাবেক কালচারাল অফিসার মানসী দাশ তালুকদার, নৃত্যশিল্পী স্বপন দাশ, শুভ্রা সেন, স্বপন বড়ুয়া, প্রিয়াঙ্কা বড়ুয়া, হিল্লোল দাশ সুমন, তন্ময় বড়ুয়া, মামুনুর রশীদ শিপন, শিল্পী জিয়া উদ্দিন প্রমুখ।

শিল্পকলা একাডেমী চট্টগ্রাম ফ্যান গ্রুপের এডমিন ফোরকান রাসেল বলেন, বাংলাদেশের শিল্প সংস্কৃতি কে এগিয়ে নিতে সরকারের পাশাপাশি বিভিন্ন সংগঠনকে এভাবে এগিয়ে এসে মঞ্চে অনুষ্ঠান আয়োজন করে দর্শকদের সামনে আমাদের শিল্প সংস্কৃতি তুলে ধরতে হবে। তাহলেই এগিয়ে যাবে আমাদের শিল্প সংস্কৃতি, এগিয়ে যাবে ঐতিহ্য শিল্প সংস্কৃতি সমৃদ্ধ আমাদের প্রিয় বাংলাদেশ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শ্রাবণী দাশ গুপ্তা। নৃত্যনৈবেদ্য অনুষ্ঠানে অংশগ্রহণ করে নৃত্য দল : ঘুঙুর নৃত্যকলা কেন্দ্র, স্কুল অফ ওরিয়েন্টাল ড্যান্স, কৃত্তিকা নৃত্যালয়, রুমঝুম নৃত্যকলা একাডেমি,দীপশিখা নৃত্য গোষ্ঠী, শুভঙ্করী ডান্স একাডেমী, সুরধ্বনি সংগীত বিদ্যালয়, আদিশঙ্কর নৃত্য কলা কেন্দ্র, সৃজন নৃত্যকলা একাডেমি, নটরাজ নৃত্যাঙ্গন একাডেমি, কল্পবৃক্ষ, নৃত্যেশ্বর নৃত্যালয় ও সরগরম সঙ্গীত একাডেমি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআসছে ‘বোহেমিয়ান ঘোড়া ২’
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১৬.৮৩ কোটি টাকা