সিএসইতে লেনদেন ১৬.৮৩ কোটি টাকা

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ১ সেপ্টেম্বর, ২০২৬ at ৮:২২ পূর্বাহ্ণ

চিটাগং স্টক এক্সচেঞ্জে গতকাল সোমবার লেনদেন হয়েছে ১৬.৮৩ কোটি টাকা। ১,৬১৩ টি লেনদেনের মাধ্যমে মোট ৩৭.৮২ লাখ শেয়ার হাতবদল হয়েছে। গতকাল প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক আগের দিনের চাইতে ২১.৬৭ পয়েন্ট কমেছে, যা হলো ১৫,০৬৯.৬৫ পয়েন্ট এবং সিএসই৫০ মূল্যসূচক ০.৫২ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,০৮৮.৮৮ পয়েন্ট। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ০.৪৮ পয়েন্ট কমেছে, যা হলো ৮৩১.৫৯ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সএর মূল্যসূচক আজ ৪২.২০ পয়েন্ট কমেছে, যা হলো ২,২০৩.৮৪। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৯৫১,২২৫.৭৯ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৭০২,৭৩৫.৯১ কোটি টাকা। সিএসইতে ৬১৫ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২০২ টির, এর মধ্যে দাম বেড়েছে ৬১ টির, দাম কমেছে ১১৩টি আর অপরিবর্তিত রয়েছে ২৮টির।

পূর্ববর্তী নিবন্ধডিসি হিলে নজরুলের জয়গানে নৃত্যানুষ্ঠান