ডানার জন্য

আলমগীর কবির | বুধবার , ২ সেপ্টেম্বর, ২০২৬ at ১২:০৫ অপরাহ্ণ

ডানা ছাড়া উড়ার সাহস

মেঘের তো ভাই আছে,

উড়তে কেমন মজা আমার

প্রশ্ন মেঘের কাছে?

কেমন মজা পাহাড় ছুঁয়ে

ভ্রমণ দূরের দেশে?

নতুন নতুন দৃশ্য দেখো

পাখির মতন ভেসে!

আমারও না ইচ্ছে করে

কোনো বিকেল বেলা,

ভেসে ভেসে দেখে যেতে

মেঘ রোদ্দুর খেলা!

সাধ মেটে না আমার মনের

শুধু ডানার জন্য,

উড়তে হবে উড়বো কেন

শুধু জানার জন্য।

জানার নেশায় আলোর খোঁজে

ছুটব দেশে দেশে,

আলোর গল্প বলব তোমায়

রঙিন ডানায় ভেসে!

পূর্ববর্তী নিবন্ধশরতের আগমনে
পরবর্তী নিবন্ধশরতে