টোকাই ও কিশোর গ্যাং ভাড়া করে নাশকতা চালানোর অপচেষ্টা চলছে

বাঁশখালী পৌরসভা ছাত্রদলের মশাল মিছিলে বক্তারা

বাঁশখালী প্রতিনিধি | মঙ্গলবার , ২৪ নভেম্বর, ২০২৬ at ৮:০৬ পূর্বাহ্ণ

বাঁশখালী পৌরসভা ছাত্রদলের উদ্যোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

গতকাল সোমবার পৌরসভা ছাত্রদল নেতা তারেকুর রহমানের নেতৃত্বে মিছিলটি উপজেলার টিএনটি অফিস এলাকা থেকে শুরু হয়। পরে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাঁশখালী বড় মাদ্রাসার সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।

পৌরসভা ছাত্রদল নেতা তারেকুর রহমানের সভাপতিত্বে এবং আলাওল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন আমজাদ হোসেন, তানিম, রিফাতুল ইসলাম, সাইফুল ইসলাম, আবু বক্কর, সরওয়ার আলম, আরিফ, হুমায়ুন, আলী আব্বাস, নেজাম, ফরহাদ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডে টোকাই ও কিশোর গ্যাংয়ের সদস্যদের অর্থের বিনিময়ে ভাড়া করে বিভিন্ন স্থানে নাশকতার অপচেষ্টা চালাচ্ছে। দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করা হবে। দেশের ছাত্রসমাজ বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের উপযুক্ত জবাব দিতে প্রস্তুত রয়েছে।একই সঙ্গে বক্তারা সাধারণ মানুষের জানমাল ও নিরাপত্তা রক্ষায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।

পূর্ববর্তী নিবন্ধআলোকিত সমাজ গঠনে কোরআনের শিক্ষার কোনো বিকল্প নেই
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে আন্তর্জাতিক কেরাত সম্মেলনের প্রস্তুতি