টাইমস স্কয়ারে ছুরি হামলা, ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট নিহত

| বৃহস্পতিবার , ৩ সেপ্টেম্বর, ২০২৬ at ৭:৫৬ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের টাইমস স্কয়ারে এক ছুরি হামলায় ব্যাংক অব আমেরিকার একজন ভাইস প্রেসিডেন্ট নিহত হয়েছেন। সোমবার প্রকাশ্যে দিনের বেলায় নগরীর পর্যটন শিল্পের কেন্দ্রস্থলে আকস্মিকভাবে এ হামলার ঘটনা ঘটে। মঙ্গলবার জানিয়েছে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম ঋণদাতা ব্যাংকটি। খবর বিডিনিউজের।

রয়টার্স জানায়, হামলার ঘটনার পর মিডটাউন ম্যানহ্যাটন এলাকার রাস্তায় যান চলাচল থমকে যায় আর আকাশচুম্বি ভবনগুলোর মাঝ দিয়ে জরুরি পরিষেবার গাড়িগুলোর ভিড় জমে যায়। নিউ ইয়র্ক নগর পুলিশের তথ্য অনুযায়ী, ব্যাংক অব আমেরিকার নিহত ভাইস প্রেসিডেন্টের নাম এরিন পিয়াচেন্টি (৩২)। তার লিঙ্কডইন প্রোফাইল অনুযায়ী, পিয়াচেন্টি ব্যাংক অব আমেরিকার (বিওএফএ) বিজনেস সিলেকশন ও কনফ্লিক্টস ইউনিটের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। বিওএফএর ম্যানহ্যাটন দপ্তর ‘ওয়ান ব্রায়ান্ট পার্ক’ ভবন ঘটনাস্থল টাইমস স্কয়ার থেকে ঢিল ছোড়া দূরত্বে অবস্থিত। নিউ ইয়র্ক পুলিশ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, এই ছুরি হামলায় ৬৮ বছর বয়সী এক ব্যক্তিও আহত হয়েছেন, তবে তার অবস্থা স্থিতিশীল আছে। পুলিশ তার নাম প্রকাশ করেনি।

নগরীর পুলিশ কমিশনার জেসিকা টিশ জানিয়েছেন, স্থানীয় সময় সোমবার বিকাল প্রায় ৪টা ২৪ মিনিটের দিকে ওয়েস্ট ৪২ স্ট্রিট ও সেভেন্থ অ্যাভিনিউয়ের কাছে হামলার ঘটনাটি ঘটে। বিনা কারণে আকস্মিকভাবে হামলাটি চালানো হয়েছে বলে মনে করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, তারা ঘটনাস্থলে এসে পামেলা সিসনেরোস (৪৯) নামের এক নারীকে দেখতে পায়।

পূর্ববর্তী নিবন্ধশিশুদের পাসপোর্টের জন্য মা-বাবার নাগরিকত্বের প্রমাণ চাওয়ার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের
পরবর্তী নিবন্ধগ্রিনল্যান্ডে সেনা পাঠাল ডেনমার্ক